Headlines

মনুশ্রীর পাশে দাঁড়াল ILTMC, চিকিৎসার জন্য ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা

আগরতলা, প্রতিনিধি: মানবিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল Intrepidus Leones Tripura Motorcycle Club (ILTMC)। ক্লাবের উদ্যোগে রবিবার আগরতলার জিবি বাজার এলাকায় ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় একটি তহবিল সংগ্রহ কর্মসূচির আয়োজন করা হয়।এই কর্মসূচিতে সংগৃহীত অনুদানের সঙ্গে ক্লাব সদস্যদের ব্যক্তিগত আর্থিক সহায়তা যুক্ত করে মোট ৩০ হাজার টাকা গুরুতর অসুস্থ মনুশ্রীর চিকিৎসার জন্য তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।ক্লাবের সদস্যরা জানান, সমাজের অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোই ILTMC-এর অন্যতম প্রধান লক্ষ্য। তাদের মতে, প্রত্যেক মানুষের সামান্য সহযোগিতাও কারও জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। সেই বিশ্বাস থেকেই মনুশ্রীর চিকিৎসার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এদিনের তহবিল সংগ্রহ কর্মসূচিতে জিবি বাজারের ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের আন্তরিক অংশগ্রহণ বিশেষভাবে লক্ষ্য করা যায়। ক্লাবের এই মানবিক প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে উপস্থিত সকলে মনুশ্রীর দ্রুত আরোগ্য কামনা করেন।ILTMC-এর পক্ষ থেকে জানানো হয়, মনুশ্রীর চিকিৎসার জন্য এখনও আরও আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে। তাই সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষকে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।ক্লাবের সদস্যরা আশা প্রকাশ করেন, মানবসেবামূলক এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের আরও বেশি মানুষ এমন মহৎ কাজে অংশগ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *