Headlines

২২ জুলাই থেকে শুরু ঐতিহ্যবাহী খারচি মেলা! ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচি, বিতরণ হবে ১,০০০ গাছের চারা

খয়েরপুর: আগামী ২২ জুলাই থেকে শুরু হতে চলেছে রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী খারচি মেলা। এবারের মেলায় ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বিশেষ উদ্যোগ হিসেবে ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে দর্শনার্থীদের মধ্যে প্রায় ১,০০০টি গাছের চারা বিতরণ করা হবে।রবিবার খয়েরপুর চতুর্দশ দেবতা বাড়ি সংলগ্ন ব্লক ডেভেলপমেন্ট অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, মণ্ডল সভাপতি রাজেশ ভৌমিক-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।বক্তারা জানান, এবারের খারচি মেলায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির মাধ্যমে মানুষকে পরিবেশ রক্ষায় আরও সচেতন ও উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।প্রতিবছরের মতো এবারও রাজ্যসহ বাইরের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর সমাগমের আশা করছেন আয়োজকরা। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে মেলা পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *