Headlines

মনশ্রী দেবনাথের পাশে রাজ্যসভার সাংসদ! আর্থিক সহায়তার পাশাপাশি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে আবেদন

আগরতলা: দীর্ঘদিন ধরে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রাজ্যের কন্যা মনশ্রী দেবনাথের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। রবিবার বাধারঘাটস্থিত মনশ্রীর বাসভবনে গিয়ে তিনি পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।এই সময় সাংসদ মনশ্রীর চিকিৎসার জন্য পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনে সহায়তার লক্ষ্যে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে একটি চিঠিও পরিবারের হাতে তুলে দেন।সাংসদ রাজীব ভট্টাচার্য আশ্বাস দেন, মনশ্রীর চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন। তিনি মনশ্রীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।পরিবারের সদস্যরা এই সহযোগিতার জন্য সাংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মনশ্রীর সুস্থতার জন্য সকলের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *