২০২৪ সালের টেট (TET) পরীক্ষায় উত্তীর্ণ UGT ও GT চাকরিপ্রার্থীরা সোমবার তাদের বিভিন্ন দাবিতে TRBT এবং Elementary Education Department-এর নিকট ডেপুটেশন প্রদান করেন।ডেপুটেশনের মাধ্যমে চাকরিপ্রার্থীরা দাবি জানান, ২০২৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ UGT ও GT প্রার্থীদের রেকমেন্ড লিস্ট (Recommend List) অবিলম্বে প্রকাশ করতে হবে। পাশাপাশি নতুন জব নোটিফিকেশন (Job Notification) জারি করে অবশিষ্ট যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করারও দাবি তোলা হয়।চাকরিপ্রার্থীদের আরও দাবি, UGT ও GT-র সকল শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটাতে হবে। তাঁদের বক্তব্য, টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ প্রক্রিয়ায় বিলম্বের কারণে বহু যোগ্য প্রার্থী কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন।ডেপুটেশন শেষে সংশ্লিষ্ট দপ্তরের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। চাকরিপ্রার্থীরা আশা প্রকাশ করেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে।
টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ডেপুটেশন, দ্রুত রেকমেন্ড লিস্ট প্রকাশ ও নিয়োগের দাবি
