Headlines

বিদ্যুৎ ও ভাঙা রাস্তার ক্ষোভে কৈলাশহরে পথ অবরোধ, দুর্ভোগে সাধারণ মানুষ

দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পরিষেবার অনিয়ম এবং বেহাল রাস্তার সমস্যার প্রতিবাদে সোমবার কৈলাশহরের বাবুর বাজার এলাকায় পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়।অবরোধকারীদের অভিযোগ, বহুদিন ধরে বিদ্যুৎ সরবরাহে অনিয়ম এবং রাস্তার বেহাল অবস্থার কারণে নিত্যদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলেও দাবি তাঁদের।ঘটনার খবর পেয়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।তবে এলাকাবাসী স্পষ্ট জানিয়ে দেন, দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা এবং রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *