Headlines

রিচার্জ না হওয়ায় তেলিয়ামুড়ায় জাতীয় সড়ক অবরোধ, বিদ্যুৎ পরিষেবা নিয়ে বিক্ষোভ

বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে সোমবার উত্তাল হয়ে ওঠে তেলিয়ামুড়া। প্রিপেইড বিদ্যুৎ মিটারের রিচার্জ দীর্ঘ তিন থেকে চার দিন ধরে বন্ধ থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন।অভিযোগ, বহু গ্রাহক হাতে টাকা নিয়ে কয়েক দিন ধরে বিদ্যুৎ অফিসে ঘুরলেও সার্ভার সমস্যার কারণে রিচার্জ করা সম্ভব হচ্ছে না। ফলে বিদ্যুৎ সংযোগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং চরম দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ মানুষ।দীর্ঘ প্রতীক্ষার পরও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিক্ষোভকারীরা দ্রুত সার্ভার সচল করে প্রিপেইড মিটারের রিচার্জ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানান। জাতীয় সড়ক অবরোধের ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় যানজট।পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।এখন দেখার বিষয়, বিদ্যুৎ দপ্তর কত দ্রুত সার্ভার সমস্যা দূর করে স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনতে সক্ষম হয় এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *