Headlines

নাতনির অত্যাচারের অভিযোগে সংবাদমাধ্যমের দ্বারস্থ ৭০ বছরের বৃদ্ধা

রাজধানীর যোগেন্দ্রনগর আদর্শ কলোনির বাসিন্দা ৭০ বছর বয়সী মায়া রাণী রায় নাতনির বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন।বৃদ্ধার অভিযোগ, তাঁর নাতনি মন্টি মালাকার দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে দুর্ব্যবহার ও অত্যাচার করে আসছেন। এই পরিস্থিতিতে তিনি অসহায় হয়ে পড়েছেন এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছেন না বলে দাবি করেছেন।মায়া রাণী রায়ের বক্তব্য, বারবার অপমান ও নির্যাতনের শিকার হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই তিনি প্রশাসনের কাছে সুরক্ষা এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত নাতনির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *