Headlines

নেহেরু পার্কে উদ্বোধন ‘Roasted Beans’ ক্যাফের, সরকারি জমির সুষ্ঠু ব্যবহারে জোর বনমন্ত্রীর

আগরতলা, ৭ জুলাই: বনদপ্তরের সরকারি জমির সুষ্ঠু ও জনমুখী ব্যবহারের লক্ষ্যে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। সেই উদ্যোগের অংশ হিসেবে আগরতলার নেহেরু পার্ক সংলগ্ন এলাকায় টেন্ডারের মাধ্যমে গড়ে ওঠা ‘Roasted Beans’ ক্যাফের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।উদ্বোধনী অনুষ্ঠানে বনমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অব্যবহৃত বা কম ব্যবহৃত সরকারি জমিগুলিকে জনস্বার্থে এবং রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যাতে একদিকে যেমন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়।তিনি আরও জানান, নেহেরু পার্ক সংলগ্ন এই ক্যাফে শুধু একটি বাণিজ্যিক উদ্যোগ নয়, বরং শহরের বাসিন্দা ও পর্যটকদের জন্য একটি নতুন আকর্ষণ হিসেবে গড়ে উঠবে। আগামী দিনেও বনদপ্তরের অধীন সরকারি জমিগুলিকে একইভাবে পরিকল্পিত ও স্বচ্ছ প্রক্রিয়ায় জনকল্যাণমূলক কাজে ব্যবহারের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে বনদপ্তরের আধিকারিক, স্থানীয় বিশিষ্টজন এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *