Headlines

বিরল রোগে আক্রান্ত মনশ্রীর পাশে বিরোধী দলনেতা, সহযোগিতার আশ্বাস সিপিআই(এম)-এর

বিরল রোগে আক্রান্ত হাপানিয়া এলাকার ছোট্ট শিশু মনশ্রী চৌধুরীর পরিবারের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার দুপুরে হাপানিয়া চৌমুহনী পাড়া এলাকায় মনশ্রীর বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর কেন্দ্রীয় কমিটির সদস্যা কৃষ্ণা রক্ষিত, পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, ডুকলি মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী, ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব, সিপিআই(এম) পশ্চিম জেলা কমিটির সদস্য সৃজন দেব, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শান্তনু দেব এবং হাপানিয়া অঞ্চল কমিটির সম্পাদক আশীষ চক্রবর্তী-সহ অন্যান্য নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ মনশ্রীর মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে শিশুটির চিকিৎসা এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানেন। তাঁরা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং সাধ্য অনুযায়ী চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।পরিবারের সদস্যরা জানান, বিরল রোগে আক্রান্ত মনশ্রীর চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন। এই কঠিন সময়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সহযোগিতা তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধী দলনেতা ও সিপিআই(এম)-এর প্রতিনিধিদলের এই সফরে পরিবার কিছুটা মানসিক শক্তি ও আশার আলো পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *