Headlines

স্মার্ট মিটার ইস্যুতে সরব প্রদেশ কংগ্রেস, সাংবাদিক সম্মেলনে সরকারের সমালোচনা

ত্রিপুরায় স্মার্ট মিটার-সহ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।সাংবাদিক সম্মেলনে তিনি স্মার্ট মিটার স্থাপন, বিদ্যুৎ পরিষেবা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। পাশাপাশি রাজ্যের একাধিক সমসাময়িক ইস্যুতেও তিনি সরকারের নীতির সমালোচনা করেন এবং জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, স্মার্ট মিটার নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে। তাই সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে মানুষের স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। বিভিন্ন ইস্যুতে সরকারের কাছে জবাবদিহি দাবি করার পাশাপাশি জনস্বার্থে আন্দোলন অব্যাহত রাখার কথাও জানায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *