Headlines

রাজধানীতে চেইন ছিনতাইয়ের আতঙ্ক, একের পর এক ঘটনায় উদ্বেগ শহরবাসীর

রাজধানী আগরতলায় ফের চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার সকালে আখাউড়া রোডে ফলের অফিস সংলগ্ন এলাকায় এক মহিলার গলায় থাকা সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ ওঠে। এর কিছুক্ষণ পর বটতলাসহ শহরের আরও কয়েকটি এলাকায় একই ধরনের ছিনতাইয়ের অভিযোগ সামনে আসে।স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে পশ্চিম থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। দিনের আলোতেও দুষ্কৃতীরা প্রকাশ্যে চেইন ছিনতাই করে পালিয়ে যাচ্ছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।এদিকে, রামনগর এলাকায় সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে বলে জানা গেছে। ওই ফুটেজের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।ঘনঘন ছিনতাইয়ের ঘটনায় শহরবাসী পুলিশের কাছে আরও কঠোর নজরদারি, নিয়মিত টহলদারি এবং দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *