Headlines

আইজি কৃষ্ণেন্দু চক্রবর্তীর সঙ্গে আত্মসমর্পণকারী প্রাক্তন জঙ্গিদের বৈঠক

আত্মসমর্পণকারী বৈরী সংগঠন এনএলএফটি (NLFT) ও এটিটিএফ (ATTF)-এর প্রাক্তন সদস্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন ত্রিপুরা পুলিশের আইজি (আইন-শৃঙ্খলা) কৃষ্ণেন্দু চক্রবর্তী।বৈঠকে আত্মসমর্পণকারী প্রাক্তন সদস্যদের পুনর্বাসন, সামাজিক মূলধারায় অন্তর্ভুক্তি, নিরাপত্তা এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও সরকার পরিচালিত পুনর্বাসন কর্মসূচির অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।আইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী উপস্থিত সদস্যদের বক্তব্য শোনেন এবং তাঁদের বিভিন্ন বিষয় গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। বৈঠকে সংশ্লিষ্ট প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।প্রশাসনের মতে, এই ধরনের বৈঠক আত্মসমর্পণকারী প্রাক্তন উগ্রপন্থীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে এবং দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *