Headlines

স্কুল থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা! মারুতি গাড়ির ধাক্কায় আহত মা ও শিশু

বিশালগড়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মা ও তার ছোট্ট ছেলে। বৃহস্পতিবার দুপুরে চড়িলাম বাজার সংলগ্ন সৎসঙ্গ আশ্রমের সামনে ৮ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।জানা গেছে, বিশালগড় আনন্দমার্গ স্কুল ছুটি হওয়ার পর পাপিয়া দেবনাথ তার ছেলে আনিস দেবনাথকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে দ্রুতগতির একটি মারুতি গাড়ি তাদের ধাক্কা দিলে মা ও ছেলে গুরুতরভাবে আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কের ওই অংশে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে, যার ফলে দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই থাকে। তারা ওই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *