Headlines

ত্রিপুরার কুইন আনারস, কালিখাসা ও সুগন্ধি লেবুর বিদেশযাত্রা শুরু, কৃষিখাতে একাধিক MoU স্বাক্ষর

আগরতলা, ১০ জুলাই: ত্রিপুরার কৃষিপণ্যকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। শুক্রবার এ.ডি. নগরস্থিত কৃষি গবেষণা কেন্দ্র থেকে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ ত্রিপুরার বিখ্যাত কালিখাসা, সুগন্ধি লেবু এবং কুইন পাইন্যাপেলের (স্যাম্পল) বিদেশে রপ্তানির শুভ সূচনা (ফ্ল্যাগ-অফ) করেন।এই উদ্যোগের মাধ্যমে ত্রিপুরার উচ্চমানের কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে নতুন পরিচিতি লাভ করবে এবং রাজ্যের কৃষকদের জন্য রপ্তানিমুখী কৃষির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।অনুষ্ঠানে কৃষি ও উদ্যানপালন খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে একাধিক দেশীয় ও বেসরকারি বিনিয়োগকারীর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই চুক্তিগুলির মাধ্যমে কৃষিপণ্য প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, বিপণন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও জোরদার হবে বলে জানানো হয়।মন্ত্রী রতন লাল নাথ বলেন, রাজ্য সরকার কৃষকদের আয় বৃদ্ধি, কৃষিকে লাভজনক পেশায় পরিণত করা এবং ত্রিপুরাকে রপ্তানিমুখী কৃষি উৎপাদনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। কৃষি ও উদ্যানপালন খাতে নতুন বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্য রপ্তানির এই উদ্যোগ সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *