Headlines

আগরতলায় TIME হাসপাতালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১০ জুলাই: রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে আগরতলায় নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। শুক্রবার পশ্চিম ত্রিপুরার বাগমা, কুড়িপুকুরে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিকটে নবনির্মিত TIME Hospital-এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রশাসনিক আধিকারিক এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত থাকার কথা রয়েছে।নতুন এই হাসপাতাল চালু হলে আগরতলা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ আধুনিক চিকিৎসা পরিষেবার আরও একটি গুরুত্বপূর্ণ সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে রাজ্যের বেসরকারি স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রেও এটি একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।উল্লেখ্য, রাজ্যে উন্নত ও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। সেই লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে TIME Hospital-এর উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *