আগরতলা, ১২ জুলাই: পদ্মশ্রী সম্মানে ভূষিত বিশিষ্ট ব্যক্তিত্ব নরেশ চন্দ্র দেববর্মা-কে সংবর্ধনা জানাতে আগরতলার সুকান্ত একাডেমিতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কল্যাণ আশ্রম। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবী ও গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন।সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অতুল দেববর্মা, পদ্মশ্রী নরেশ চন্দ্র দেববর্মা-সহ কল্যাণ আশ্রমের কর্মকর্তারা এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।অনুষ্ঠানে বক্তারা নরেশ চন্দ্র দেববর্মার সমাজ, সংস্কৃতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অসামান্য অবদানের প্রশংসা করেন। পদ্মশ্রী সম্মান অর্জনের মাধ্যমে তিনি শুধু ত্রিপুরা নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতের গর্ব বলে উল্লেখ করেন বক্তারা।এদিন তাঁকে উত্তরীয়, স্মারক ও ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত করা হয়। উপস্থিত অতিথিরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভবিষ্যতেও সমাজকল্যাণে তাঁর সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
সুকান্ত একাডেমিতে পদ্মশ্রী নরেশ চন্দ্র দেববর্মাকে সংবর্ধনা, আয়োজনে কল্যাণ আশ্রম
