Headlines

মেলাঘরে এক রাতে দুই দোকানে দুঃসাহসিক চুরি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

মেলাঘর, ১২ জুলাই: সেপাহিজলা জেলার মেলাঘর থানার অন্তর্গত লাল মিয়া চৌমুহনী এলাকায় এক রাতে পরপর দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় নগদ অর্থসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে দুষ্কৃতীরা একটি টাইলসের দোকানের টিনের ছাউনি কেটে ভেতরে প্রবেশ করে। পরে ক্যাশবাক্স ভেঙে সেখানে থাকা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।এর পাশাপাশি পাশের একটি মুদি দোকানেও চুরির ঘটনা ঘটে। দোকান মালিকের অভিযোগ, দুষ্কৃতীরা ডুপ্লিকেট চাবি ব্যবহার করে দোকানে প্রবেশ করে নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।রবিবার সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ীরা চুরির বিষয়টি জানতে পারেন। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।স্থানীয়দের একাংশের ধারণা, নেশার অর্থ জোগাড়ের উদ্দেশ্যে মাদকাসক্তদের একটি চক্র এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।ঘটনার খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার এবং এলাকায় রাতের টহল জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *