Headlines

ডুলুমা বেইলি ব্রিজ পুনর্নির্মাণে ১৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত বন্ধ NH-208-এর সেতু, জারি বিকল্প রুট

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর: গোমতী জেলার ডুলুমা TSR ক্যাম্প সংলগ্ন জাতীয় সড়ক (NH-208)-এর ডুলুমা বেইলি ব্রিজ পুনর্নির্মাণের কাজের জন্য আগামী ১৫ জুলাই থেকে ৩১ জুলাই, ২০২৬ পর্যন্ত সেতুটি সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য বন্ধ থাকবে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে গোমতী জেলার জেলা শাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় এই নির্দেশ জারি করেছে।জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্নির্মাণের সময় হালকা যানবাহন ও গণপরিবহনের জন্য ডুলুমা বেইলি ব্রিজ–পাহাড়পুর সড়ক–নূতনবাজার (প্রায় ৫ কিলোমিটার) বিকল্প রুট হিসেবে নির্ধারণ করা হয়েছে।অন্যদিকে, ভারী বাণিজ্যিক যানবাহন, নির্মাণসামগ্রীবাহী ট্রাক, অতিরিক্ত বোঝাই যান, এলপিজি ও পিডিএস সামগ্রীবাহী ট্রাকসহ অন্যান্য ভারী যানবাহনের জন্য এই বিকল্প রুট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এসব যানবাহনকে দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি–আইলমারা সড়ক হয়ে নির্ধারিত ডাইভারশন রুট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে সকল চালক ও যাত্রীকে ট্রাফিক নির্দেশিকা এবং ডাইভারশন সংক্রান্ত সাইনবোর্ড মেনে চলার পাশাপাশি পুলিশ ও জেলা প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। যাত্রার আগে বিকল্প রুট সম্পর্কে পরিকল্পনা করতেও পরামর্শ দেওয়া হয়েছে।জেলা প্রশাসনের মতে, এই সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণের মাধ্যমে ডুলুমা বেইলি ব্রিজের পুনর্নির্মাণ কাজ দ্রুত, নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। কাজ শেষ হলে পুনরায় স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *