Headlines

সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে উচ্চশিক্ষামন্ত্রীর পর্যালোচনা বৈঠক, জোর পরিকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে

সোনামুড়া, ১৩ জুলাই: সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে প্রথমবারের মতো মহাবিদ্যালয় পর্যায়ে পর্যালোচনা বৈঠক এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় সভা করলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। কলেজের পরিকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং জাতীয় শিক্ষানীতি (NEP) বাস্তবায়নকে আরও গতিশীল করাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, জাতীয় শিক্ষানীতি কার্যকর হওয়ার পর রাজ্যের কলেজগুলিকে বহুমুখী শিক্ষার কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে। সেই লক্ষ্য পূরণে ছাত্র-ছাত্রীদের আধুনিক ও বহুমুখী শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি কলেজগুলির পরিকাঠামোগত উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।তিনি জানান, অনেক সমস্যার সমাধান স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন দপ্তরের সমন্বয়ের মাধ্যমে দ্রুত করা সম্ভব। তাই উচ্চশিক্ষা দপ্তরের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সরাসরি কলেজ পর্যায়ে এই ধরনের পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হচ্ছে, যাতে সমস্যাগুলির দ্রুত সমাধান নিশ্চিত করা যায়।বৈঠক শেষে উচ্চশিক্ষামন্ত্রী কলেজ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, পরামর্শ ও প্রত্যাশার কথা শোনেন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেববর্মা, কবি নজরুল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. নিরঞ্জন দাস, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা।উচ্চশিক্ষা দপ্তরের এই উদ্যোগে কলেজের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ফল মিলবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *