Headlines

সোনামুড়ার জঙ্গলে বড়সড় সাফল্য! ৩৬২ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ₹৭২.৪০ লক্ষ

সোনামুড়া, ১৬ জুলাই: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত কমলনগর ঘাটিঘরের গভীর জঙ্গলে যৌথ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাত ১২টা ৩০ মিনিট থেকে বৃহস্পতিবার ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলে এই বিশেষ অভিযান। অভিযানে জঙ্গলের বিভিন্ন স্থান থেকে মোট ১১টি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। ড্রামগুলোর ভেতর থেকে ৩৬২.১০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে।আইনি প্রক্রিয়া মেনে উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লক্ষ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।এই বিপুল পরিমাণ গাঁজা কারা মজুত করেছিল এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে সোনামুড়া থানা। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ্য, এই সফল অভিযানে সোনামুড়া থানা, বিএসএফ-এর ৮১ নম্বর ব্যাটালিয়ন এবং টিএসআর-এর ১১তম ব্যাটালিয়ন যৌথভাবে অংশগ্রহণ করে। নিরাপত্তা বাহিনীর এই অভিযানে সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে আরও এক বড় সাফল্য এসেছে বলে মনে করছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *