বিশালগড়, ১৬ জুলাই: বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সিপাহীজলা দিব্যাঙ্গ সেলের পক্ষ থেকে বৃহস্পতিবার সিপাহীজলা জেলার জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল-এর কাছে একটি স্মারকলিপি (ডেপুটেশন) প্রদান করা হয়।প্রতিনিধিদল তাদের ৯ দফা দাবি জেলাশাসকের সামনে তুলে ধরে। দাবিগুলোর মধ্যে দিব্যাঙ্গ ব্যক্তিদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন এবং অন্যান্য জনস্বার্থমূলক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।ডেপুটেশন গ্রহণের পর জেলাশাসক বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন। তিনি প্রতিনিধি দলকে জানান, দাবিগুলি পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হবে।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিপাহীজলা দিব্যাঙ্গ সেলের নেতৃত্ব আশীষ দেবনাথ জানান, জেলাশাসক অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের বক্তব্য শুনেছেন এবং দাবিগুলি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসনের ইতিবাচক উদ্যোগে জেলার দিব্যাঙ্গ ব্যক্তিদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধান হবে।
দফা দাবিতে সিপাহীজলা জেলাশাসকের দ্বারস্থ দিব্যাঙ্গ সেল, দ্রুত পদক্ষেপের আশ্বাস
