Headlines

‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর পূর্বাশা! রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ইসকনের রথযাত্রার শুভ সূচনা

আগরতলা, ১৬ জুলাই: ভক্তিময় পরিবেশে রাজধানীর পূর্বাশা প্রাঙ্গণে ইসকনের উদ্যোগে আয়োজিত রথযাত্রা উৎসবের শুভ সূচনা হলো। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহাসহ বিশিষ্ট অতিথিরা।অনুষ্ঠানে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী একসঙ্গে রথের দড়ি টেনে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার উদ্বোধন করেন। এরপর তারা ভগবান শ্রীজগন্নাথের পূজা-অর্চনায় অংশ নেন এবং রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন।রথযাত্রা উপলক্ষে পূর্বাশা প্রাঙ্গণে সকাল থেকেই ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। ভজন-কীর্তন, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং “জয় জগন্নাথ” ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। নারী-পুরুষ, শিশু থেকে প্রবীণ—সব বয়সের মানুষ উৎসবে অংশ নিয়ে ভক্তিভরে রথের দড়ি টানেন।অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, ইসকনের সন্ন্যাসী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। ইসকন কর্তৃপক্ষ জানিয়েছে, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা বহন করে।সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাও গ্রহণ করা হয়। রথযাত্রাকে ঘিরে রাজধানীজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং ভক্তদের উচ্ছ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *