Headlines

১৯ জুলাই রবীন্দ্র ভবনে ‘অন্তরীপ ১.০’— দ্য স্মাইল ফাউন্ডেশনের বিশেষ আয়োজনে উপস্থিত থাকবেন রাজ্যপাল

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: সমাজকল্যাণ ও মানবিক উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে আগামী ১৯ জুলাই আগরতলার রবীন্দ্র ভবনের হল নম্বর–১-এ দ্য স্মাইল ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত হতে চলেছে বিশেষ অনুষ্ঠান ‘অন্তরীপ ১.০’।অনুষ্ঠানের উদ্বোধন করবেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়-এর। এছাড়াও সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, প্রশাসনিক আধিকারিক এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেবেন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অন্তরীপ ১.০’-এর মাধ্যমে সমাজের বিভিন্ন ইতিবাচক উদ্যোগকে তুলে ধরা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা প্রদানসহ একাধিক আকর্ষণীয় পর্বের আয়োজন করা হয়েছে।এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। আয়োজক সংস্থা সকলকে অনুষ্ঠানে উপস্থিত থেকে এই উদ্যোগকে সফল করে তোলার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *