আগরতলা, নিজস্ব প্রতিনিধি: যুবকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বন দপ্তরের উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুবকদের হাতে এসএইচজি (SHG) সিড মানি, সিআইজি/জেএলজি (CIG/JLG) ঋণ এবং ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়াও বন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, বিভিন্ন প্রশাসনিক প্রতিনিধি এবং বিপুল সংখ্যক উপভোক্তা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্য সরকার যুবসমাজকে আত্মনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আর্থিক সহায়তা, সহজ ঋণ সুবিধা এবং দক্ষতা বৃদ্ধির উদ্যোগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের পথ তৈরি হচ্ছে।আয়োজকদের মতে, এই কর্মসূচির মাধ্যমে বহু যুবক-যুবতী আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় নথি পেয়ে নিজেদের কর্মজীবন শুরু করার সুযোগ পাবেন। ভবিষ্যতেও এ ধরনের জনমুখী উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
যুবকদের স্বনির্ভরতার পথে বন দপ্তরের উদ্যোগ— এসএইচজি সিড মানি, ঋণ ও ড্রাইভিং লাইসেন্স বিতরণ
