Headlines

ঘরে বসেই জনগণনা! ডিজিটাল Census 2027-এ স্ব-তথ্য নথিভুক্তির আহ্বান সাংসদ রাজীব ভট্টাচার্যের

ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা Census 2027-এর প্রথম ধাপ হিসেবে দেশজুড়ে শুরু হয়েছে স্ব-তথ্য নথিভুক্তকরণ (Self-Enumeration) প্রক্রিয়া। এই আধুনিক ডিজিটাল উদ্যোগে অংশগ্রহণ করে ত্রিপুরার প্রতিটি নাগরিককে ঘরে বসেই নিজেদের তথ্য অনলাইনে নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।তিনি জানান, ১৭ জুলাই থেকে শুরু হওয়া এই স্ব-তথ্য নথিভুক্তকরণ প্রক্রিয়া আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যেই নাগরিকদের অনলাইনে নিজেদের তথ্য জমা দেওয়ার জন্য তিনি বিশেষ আবেদন জানান।সাংসদের মতে, ডিজিটাল জনগণনার মাধ্যমে তথ্য সংগ্রহ আরও দ্রুত, স্বচ্ছ এবং নির্ভুল হবে। পাশাপাশি এই উদ্যোগ দেশের প্রশাসনিক পরিকল্পনা, উন্নয়নমূলক প্রকল্প এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।তিনি ত্রিপুরার সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, এই ঐতিহাসিক উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিয়ে ডিজিটাল ভারতের নির্মাণে নিজেদের অবদান রাখুন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে স্ব-তথ্য নথিভুক্তকরণ সম্পন্ন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *