আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের উদ্যোগে বটতলা অফিস গৃহে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয়, শিক্ষক ও কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক ইস্যু এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের নেতৃত্ব।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের সাধারণ সম্পাদক নির্মল মিত্র, সভাপতি শ্যামল সাহা, রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের সভাপতি দীপেন ভৌমিক, সাধারণ সম্পাদক সঞ্জয় সূত্রধর-সহ অন্যান্য নেতৃবৃন্দ।নেতৃত্বের পক্ষ থেকে শিক্ষক ও সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া, সংগঠনের কার্যক্রম এবং আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়গুলিতে সরকারের ইতিবাচক হস্তক্ষেপেরও আহ্বান জানানো হয়।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন সংগঠনের নেতারা এবং ভবিষ্যতেও শিক্ষক ও কর্মচারীদের স্বার্থ রক্ষায় আন্দোলন ও সাংগঠনিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।
বটতলায় রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের সাংবাদিক সম্মেলন, শিক্ষা ও কর্মচারী স্বার্থে একাধিক বার্তা
