Headlines

জনসংযোগ অভিযানে বিশালগড়ের ১৩ গ্রাম পঞ্চায়েতে বিধায়ক সুশান্ত দেব, সরাসরি শুনলেন মানুষের কথা

বিশালগড়, নিজস্ব প্রতিনিধি:’জনসম্পর্ক অভিযান’ কর্মসূচির অংশ হিসেবে রবিবার ১৬ নম্বর বিশালগড় বিধানসভা কেন্দ্রের ১৩টি গ্রাম পঞ্চায়েতে একযোগে সাধারণ মানুষের খোঁজখবর নিতে মাঠে নামেন বিধায়ক সুশান্ত দেব। কর্মসূচির লক্ষ্য ছিল সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছেছে, তা সরাসরি যাচাই করা।এদিন বিধায়ক পূর্ব লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা, চাহিদা ও বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তব পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি সরকারি পরিষেবা পেতে কোনো ধরনের সমস্যা হলে তা দ্রুত সমাধানের আশ্বাসও দেন।জনসম্পর্ক অভিযান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন, সরকারের উদ্দেশ্য হলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের সমস্যা শোনা এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া। তিনি জানান, এই ধরনের কর্মসূচির মাধ্যমে প্রশাসন ও জনগণের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন আরও কার্যকর করা সম্ভব হবে।কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতা-কর্মী এবং বিভিন্ন স্তরের কর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *