আগরতলা, ২০ জুলাই ২০২৬: সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশনেই আইনসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কোনও শর্ত ছাড়াই অবিলম্বে কার্যকর করার দাবিতে সোমবার আগরতলার বটতলা এলাকায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ছয়টি নারী সংগঠন।বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সংগঠনগুলির বক্তব্য, সংসদে নারী সংরক্ষণ আইন পাস হলেও তা এখনও কার্যকর করা হয়নি। তাই আর বিলম্ব না করে বর্তমান বর্ষাকালীন অধিবেশনেই আইনটি বাস্তবায়নের জন্য কেন্দ্র সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়।বিক্ষোভকারীরা বলেন, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হলেও আইনসভা ও সংসদে তাঁদের প্রতিনিধিত্ব এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। গণতন্ত্রকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করতে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ দ্রুত কার্যকর করা অত্যন্ত জরুরি।কর্মসূচি থেকে নারী সংগঠনগুলির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটা হবে।
নারীদের ৩৩% আসন সংরক্ষণ অবিলম্বে কার্যকরের দাবিতে বটতলায় ছয় নারী সংগঠনের বিক্ষোভ
