আগরতলা, ২০ জুলাই ২০২৬: শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে আগরতলার ঐতিহ্যবাহী বটতলা শিব মন্দিরে ভোর থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ও কুমারী মেয়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।ভক্তরা ভোর থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভগবান শিবের মাথায় পবিত্র জল, দুধ ও বেলপাতা অর্পণ করে পূজা-অর্চনা করেন। “হর হর মহাদেব” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ। শ্রাবণ মাসের প্রথম সোমবারকে ঘিরে শিবভক্তদের মধ্যে ছিল গভীর উৎসাহ ও ভক্তিভাব।মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে ভক্তদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক ও প্রশাসনের পক্ষ থেকেও নজরদারির ব্যবস্থা ছিল।হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবের পূজা ও জলাভিষেক করলে মনোবাসনা পূর্ণ হয় এবং সংসারে সুখ-শান্তি ও মঙ্গল নেমে আসে। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই প্রতি বছরের মতো এবারও বটতলা শিব মন্দিরে ভক্তদের ব্যাপক সমাগম দেখা যায়।
শ্রাবণের প্রথম সোমবারে বটতলা শিব মন্দিরে ভক্তদের ঢল, জলাভিষেকে মুখরিত মন্দির প্রাঙ্গণ
