Headlines

শেষ বিদায়ের আগে আবেগঘন মুহূর্ত! ডিজিপির মরদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী

আগরতলা, ২০ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মরদেহ সোমবার জিবি হাসপাতালের মর্গ থেকে তাঁর সরকারি বাসভবনে নিয়ে আসা হয়। সেখানে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানান।মরদেহ বাসভবনে পৌঁছানোর পর এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বামীর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী। পরিবারের সদস্যদের শোকাহত অবস্থায় উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন।পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক, প্রশাসনের বিভিন্ন প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা বাসভবনে উপস্থিত হয়ে প্রয়াত ডিজিপির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর আকস্মিক প্রয়াণে রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কর্মজীবনে আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর অবদান স্মরণ করে অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।মরদেহে শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *