Headlines

পানিসাগরে মদবিরোধী অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের গাড়ি আটকে ব্যবসায়ীদের বিক্ষোভ

পানিসাগর, ২১ জুলাই: উত্তর ত্রিপুরার পানিসাগর থানার অন্তর্গত জলাবাসা বাজারে সোমবার গভীর রাতে পুলিশের মদবিরোধী অভিযানকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, অভিযানের সময় এক পুলিশ আধিকারিক, শিবুরঞ্জন দেবনাথ, বাজার সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। এই অভিযোগকে ঘিরেই ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা।প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার পর বাজারের ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পুলিশের দুটি গাড়ি আটকে রাখেন। কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা বিরাজ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।যদিও অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে জলাবাসা বাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *