Headlines

সোনম ওয়াংচুক ইস্যুতে দ্বিতীয় দিনের বিক্ষোভ, সার্কিট হাউসের সামনে ছাত্রছাত্রীদের প্রতিবাদ অব্যাহত

আগরতলা, ২১ জুলাই: সমাজকর্মী সোনম ওয়াংচুককে দিল্লিতে অবস্থান কর্মসূচি থেকে দিল্লি পুলিশের সরিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে আগরতলার সার্কিট হাউসের সামনে দ্বিতীয় দিনেও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে গেলেন ছাত্রছাত্রীরা।বিক্ষোভকারীদের দাবি, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া এবং সোনম ওয়াংচুককে পুলিশি হস্তক্ষেপে তুলে নিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। এদিনও ছাত্রছাত্রীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানিয়ে ঘটনার নিন্দা করেন এবং কেন্দ্রের শিক্ষা ব্যবস্থাসহ সংশ্লিষ্ট বিষয়গুলিতে জবাবদিহির দাবি তোলেন।প্রতিবাদকারীরা জানান, তাঁদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আগামী দিনেও কর্মসূচি অব্যাহত থাকবে। সার্কিট হাউসের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *