Headlines

পঞ্চায়েত সচিব ছুটিতে, তালাবন্দি অফিস! লালজুড়িতে পর্যবেক্ষণে গিয়ে বিস্মিত আইন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

লালজুড়ি, ২১ জুলাই: উত্তর ত্রিপুরার লালজুড়ি ব্লকের একটি পঞ্চায়েত অফিসে তালা ঝুলতে দেখে বিস্মিত হন জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র-ছাত্রী। পঞ্চায়েত প্রশাসনের কার্যক্রম পর্যবেক্ষণের উদ্দেশ্যে নির্ধারিত সময়ে অফিসে গিয়ে তারা দেখতে পান, পুরো অফিসই তালাবন্দি।জানা গেছে, লালজুড়ি ব্লকের বিডিও ময়ুঙ্ক দত্ত মজুমদারের অনুমতি নিয়ে শিক্ষামূলক পর্যবেক্ষণের অংশ হিসেবে ছাত্র-ছাত্রীরা ওই পঞ্চায়েত অফিসে যান। তবে সেখানে পৌঁছে তারা কোনো কর্মী বা আধিকারিককে না পেয়ে তালাবদ্ধ অফিস দেখতে পান।স্থানীয় সূত্রের দাবি, সংশ্লিষ্ট পঞ্চায়েত সচিব শিল্পী রানি কর ছুটিতে থাকায় সেদিন অফিস বন্ধ ছিল। ঘটনাটি নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে। অনেকেই জানতে চাইছেন, একজন সচিব ছুটিতে থাকলে বিকল্প ব্যবস্থার মাধ্যমে সরকারি পরিষেবা চালু রাখার ব্যবস্থা কেন করা হলো না।এই ঘটনায় সরকারি পরিষেবা প্রদানের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ বা ব্লক প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *