কমলপুর, ২১ জুলাই: সিপিআই(এম)-এর কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে মঙ্গলবার কমলপুর নজরুল ভবনে দলের বর্ষীয়ান নেতা প্রয়াত বীরেন্দ্র পালের স্মরণে এক স্মরণসভার আয়োজন করা হয়। সভায় দলীয় নেতা-কর্মী, পরিবারের সদস্য এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।পার্টি নেতা বদরভোম হালামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সিপিআই(এম)-এর পলিটব্যুরো সদস্য, রাজ্য সম্পাদক ও ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও প্রাক্তন বিধায়ক সুধন দাস, ধলাই জেলা কমিটির সম্পাদক ও প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস এবং কমলপুর মহকুমা সম্পাদক অমর ভট্টাচার্য। সভায় শোকপ্রস্তাবও পেশ করা হয়।পরিবারের পক্ষ থেকে প্রয়াত নেতার স্মৃতিচারণ করেন শিশীর পাল। স্মরণসভার শুরুতে উপস্থিত সকলেই প্রয়াত বীরেন্দ্র পালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।সভায় উপস্থিত ছিলেন প্রয়াত বীরেন্দ্র পালের স্ত্রী বেলা পাল, পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক। বক্তারা বীরেন্দ্র পালের দীর্ঘ রাজনৈতিক জীবন, মানুষের প্রতি তাঁর নিষ্ঠা এবং দলের প্রতি অবদানের কথা স্মরণ করে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
কমলপুরে সিপিআই(এম)-এর বর্ষীয়ান নেতা বীরেন্দ্র পালকে স্মরণ, আবেগঘন স্মরণসভায় শীর্ষ নেতৃত্ব
