আগরতলা, ২২ জুলাই: আগরতলা প্রেস ক্লাব ও আইএলএস (ILS) হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলা বিশেষ স্বাস্থ্য শিবিরকে সামনে রেখে আজ প্রেস ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক স্ক্রিনিংয়ের কাজ শুরু হয়েছে।স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণকারী সাংবাদিক ও প্রেস ক্লাবের সদস্যদের বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আধুনিক চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করছেন।উদ্যোক্তাদের মতে, এই স্বাস্থ্য শিবিরের মূল লক্ষ্য সাংবাদিক ও সংবাদকর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান। এই উদ্যোগকে ঘিরে প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।আগামী স্বাস্থ্য শিবিরে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করবেন বলে জানানো হয়েছে।
আগরতলা প্রেস ক্লাবে হেলথ ক্যাম্পের প্রস্তুতি, শুরু হলো স্বাস্থ্য পরীক্ষা
