আগরতলা, ২২ জুলাই: ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব ২০২৬-এর আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। খয়েরপুরের ঐতিহাসিক চৌদ্দ দেবতা বাড়ি মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রতিবছরের মতো এবারও সাত দিনব্যাপী চলবে খার্চি উৎসব। এই উপলক্ষে চৌদ্দ দেবতা বাড়ি মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান, পূজা-অর্চনা এবং ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাইরের রাজ্য থেকেও বহু ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটেছে।উৎসবকে ঘিরে নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, যানবাহন নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ধর্মীয় সম্প্রীতি, ঐতিহ্য এবং সংস্কৃতির অনন্য মিলনস্থল হিসেবে খার্চি উৎসব প্রতি বছরই ত্রিপুরার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে।
মুখ্যমন্ত্রীর হাত ধরে খার্চি উৎসব ২০২৬-এর শুভ সূচনা, চৌদ্দ দেবতা বাড়িতে ভক্তদের ঢল
