Headlines

মীমাংসা সভার আগেই রণক্ষেত্র! কাঞ্চনমালায় সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত ইউনুস মিয়া

আগরতলা, ২৩ জুলাই: চুরির ঘটনাকে কেন্দ্র করে মীমাংসা সভা হওয়ার আগেই উত্তেজনা ছড়াল আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিমপাড়া এলাকায়। বুধবার সন্ধ্যায় স্থানীয়ভাবে একটি মীমাংসা বৈঠকের আয়োজন করা হলেও, অভিযোগ উঠেছে সেই বৈঠকের নাম করেই এক ব্যক্তির ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়।অভিযোগ অনুযায়ী, হামলায় গুরুতরভাবে আহত হন ইউনুস মিয়া। ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে। হামলার নেপথ্যের কারণ ও অভিযুক্তদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *