Headlines

নারী সংরক্ষণ বিল কার্যকরের দাবিতে বিশালগড়ে গণঅবস্থান, নারী নির্যাতন ইস্যুতে সরব গণতান্ত্রিক নারী সমিতি

নারী সংরক্ষণ বিল দ্রুত কার্যকর করার দাবিতে বিশালগড়ে দুই ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি পালন করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি (AIDWA)। সিপিআই(এম)-এর বিশালগড় মহকুমা কমিটির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের সদস্য ও সমর্থকরা অংশ নেন।গণঅবস্থানে বক্তব্য রাখতে গিয়ে নারী নেত্রী রেহেনা বেগম বলেন, নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নারী সংরক্ষণ বিল দ্রুত কার্যকর করা জরুরি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, নারী নির্যাতনের ঘটনায় ত্রিপুরার অবস্থান অত্যন্ত উদ্বেগজনক এবং এটি রাজ্যের জন্য লজ্জাজনক।বক্তারা নারী নিরাপত্তা, সমঅধিকার এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তাঁদের বক্তব্য, শুধু আইন প্রণয়ন নয়, তার দ্রুত বাস্তবায়ন ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ।কর্মসূচি শেষে আন্দোলনকারীরা জানান, নারী সংরক্ষণ বিল কার্যকর না হওয়া পর্যন্ত এবং নারী নির্যাতন রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *