রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন কর্মসূচি নিয়ে শুরু হয়েছে সিপিআই(এম)-এর রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। আগরতলার মেলারমাঠস্থিত দশরথ দেব ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত এই বৈঠকে দলের শীর্ষ নেতৃত্ব ও রাজ্য কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন।বৈঠকে রাজ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ভিসি (ভিলেজ কমিটি) নির্বাচন, আগামী ১০ আগস্টের কর্মসূচি এবং ২১ আগস্ট কিউবার প্রয়াত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে স্মরণে আয়োজিত কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এছাড়াও, বিভিন্ন সাংগঠনিক বিষয়, ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে দলের অবস্থান নিয়েও মতবিনিময় করা হয়। বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির ভিত্তিতে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই বৈঠককে সিপিআই(এম)-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মেলারমাঠে সিপিআই(এম) রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক সাংগঠনিক ও রাজনৈতিক ইস্যুতে আলোচনা
