Headlines

ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত দাবি, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মৃত্যুর তদন্ত নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, এই ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং এর প্রকৃত সত্য উদঘাটনে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।মানিক সরকার জানান, একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে জনমনে যে প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে, তা দূর করতে তদন্তে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে হবে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসলেই মানুষের আস্থা অটুট থাকবে বলেও তিনি মন্তব্য করেন।তিনি আরও বলেন, এই ঘটনায় কোনও ধরনের গাফিলতি বা তথ্য গোপনের সুযোগ থাকা উচিত নয়। আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি মত প্রকাশ করেন।প্রসঙ্গত, ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *