Headlines

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তীতে সম্প্রীতির বার্তা, বিজেপির ‘সম্প্রীতি সংকল্প অভিযান’

সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘সম্প্রীতি সংকল্প অভিযান’। সামাজিক সম্প্রীতি, সমতা এবং মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস, মন্ত্রী কিশোর বর্মণ-সহ দলের একাধিক নেতা ও কর্মীরা।বক্তারা তাঁদের বক্তব্যে গুরু রবিদাস মহারাজের জীবনাদর্শ, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্যের বার্তা তুলে ধরেন। সমাজে বিভেদ ভুলে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তাঁরা।অনুষ্ঠানে গুরু রবিদাসের আদর্শকে অনুসরণ করে একটি বৈষম্যহীন, ঐক্যবদ্ধ ও উন্নত সমাজ গঠনের সংকল্প গ্রহণ করা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, এই ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *