Headlines

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবরে আগরতলায় উচ্ছ্বাস, আন্দোলনরত ছাত্রছাত্রীদের আনন্দ উদযাপন

দীর্ঘদিনের আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসার পর আগরতলার সার্কিট হাউস এলাকায় আন্দোলনরত ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দ-উল্লাসের পরিবেশ সৃষ্টি হয়।আন্দোলনকারীরা দাবি করেন, তাঁদের ধারাবাহিক আন্দোলন ও গণচাপের ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইস্তফার খবর সামনে আসতেই ছাত্রছাত্রীরা স্লোগান দেন, একে অপরকে শুভেচ্ছা জানান এবং বিজয়ের আনন্দে মেতে ওঠেন।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আগরতলা সার্কিট হাউস এলাকায় ছাত্রছাত্রীরা টানা আন্দোলন চালিয়ে আসছিলেন। তাঁদের দাবি ছিল, শিক্ষাব্যবস্থার বিভিন্ন অনিয়ম ও বিতর্কের দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।তবে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং তার কারণ সম্পর্কে সরকারি পর্যায়ে কী জানানো হয়েছে, সেদিকে এখন নজর রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *