নিজস্ব সংবাদদাতা: আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদর জেলা কমিটি।কংগ্রেসের অভিযোগ, স্মার্ট সিটি প্রকল্পের নামে সাধারণ মানুষের করের অর্থের অপচয় হয়েছে এবং দীর্ঘদিন ধরে চলা উন্নয়নমূলক কাজের কারণে শহরবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।বিক্ষোভ কর্মসূচিতে দলের নেতারা বলেন, শহরের বিভিন্ন এলাকায় রাস্তা খোঁড়াখুঁড়ি, যানজট, জলাবদ্ধতা এবং নাগরিক ভোগান্তি ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতির জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান তাঁরা।এদিনের কর্মসূচি থেকে আগরতলার নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বানও জানানো হয়।
স্মার্ট সিটি প্রকল্প নিয়ে কংগ্রেসের বিক্ষোভ, দুর্নীতির অভিযোগ
