নিজস্ব সংবাদদাতা: প্রথমবারের মতো রাজ্যস্তরের চাকমা ভাষা ও লিপি দিবস উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের বার্তা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র্যালিটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।র্যালিতে চাকমা সম্প্রদায়ের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। ঐতিহ্যবাহী পোশাক, ব্যানার, ফেস্টুন ও সাংস্কৃতিক আবহে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে র্যালিটি।অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান, চাকমা ভাষা ও লিপির সংরক্ষণ, প্রসার এবং নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি আগ্রহ বৃদ্ধি করাই এই দিবস পালনের মূল উদ্দেশ্য। পাশাপাশি ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় সকলের সহযোগিতার আহ্বানও জানানো হয়।এই আয়োজনের মাধ্যমে রাজ্যে চাকমা ভাষা ও সংস্কৃতির ঐতিহ্যকে আরও সমৃদ্ধ ও পরিচিত করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
প্রথম রাজ্যস্তরের চাকমা ভাষা ও লিপি দিবসে আগরতলায় বর্ণাঢ্য র্যালি
