নিজস্ব সংবাদদাতা: ত্রিপুরায় NEET (UG) ২০২৬-এর এসটি (ST) মেধাতালিকায় অযোগ্য প্রার্থীদের নাম অন্তর্ভুক্তির অভিযোগ তুলে ডিরেক্টরেট অব মেডিক্যাল এডুকেশন (DME) এবং জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিয়েছে টুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন (TSF)।শুক্রবার দুপুরে প্রথমে বিদুরকর্তা চৌমুহনীস্থিত ডিরেক্টরেট অব মেডিক্যাল এডুকেশন দপ্তরে এবং পরে জনজাতি কল্যাণ দপ্তরে সংগঠনের প্রতিনিধিরা স্মারকলিপি প্রদান করেন।TSF-এর দাবি, ত্রিপুরা মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (TRMCC) প্রকাশিত NEET (UG) ২০২৬-এর ST মেধাতালিকা থেকে অযোগ্য প্রার্থীদের নাম অবিলম্বে বাদ দিয়ে স্বচ্ছ ও ন্যায্য ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলির দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে, যাতে প্রকৃত যোগ্য জনজাতি শিক্ষার্থীরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত না হন।
NEET ST মেধাতালিকা নিয়ে ডিএমই ও জনজাতি কল্যাণ দপ্তরে TSF-এর স্মারকলিপি
