Headlines

জল জমা রুখতে মাঠে মেয়র, স্মার্ট সিটির কাজ খতিয়ে দেখলেন দীপক মজুমদার

নিজস্ব সংবাদদাতা: আগরতলা শহরের জল নিষ্কাশন ব্যবস্থা আরও শক্তিশালী করতে স্মার্ট সিটি প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার তিনি আইজিএম চৌমুহনী, ওরিয়েন্ট চৌমুহনী এবং জয়নগর এলাকায় গিয়ে বিভিন্ন স্থানে জল জমার পরিস্থিতি খতিয়ে দেখেন।পরিদর্শনের সময় মেয়র সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে কোথায় কোথায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং ড্রেনেজ ব্যবস্থার কী কী কাজ বাকি রয়েছে, তা পর্যালোচনা করেন।মেয়র দীপক মজুমদার জানান, জয়নগর এলাকায় কয়েকটি ড্রেনের কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। তবে সেই কাজ দ্রুত শেষ করা হবে এবং বর্ষাকালে যাতে জলাবদ্ধতার সমস্যা কমে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।এদিন স্মার্ট সিটি প্রকল্প নিয়ে বিরোধীদের সমালোচনারও জবাব দেন মেয়র। তিনি বলেন, নাগরিকদের স্বার্থে উন্নয়নমূলক কাজ চলছে এবং শহরের জল নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর করতে প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *