Headlines

উদয়পুরে জাতীয় সড়কের গর্ত মেরামতে উদ্যোগ, ১৫ আগস্টের আগেই কাজ শেষের আশ্বাস

নিজস্ব সংবাদদাতা: বর্ষার কারণে উদয়পুর শহর সংলগ্ন জাতীয় সড়কের পাশে তৈরি হওয়া গর্তে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে শুক্রবার সরেজমিনে এলাকা পরিদর্শন করেন উদয়পুর পৌরপরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, বিজেপির রাধাকিশোরপুর মণ্ডল সভাপতি সানি সাহা এবং ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL)-এর আধিকারিকরা।পরিদর্শনকালে রাস্তার বিভিন্ন অংশ ঘুরে গর্তগুলির অবস্থান ও ক্ষয়ক্ষতির মাত্রা খতিয়ে দেখা হয়। বর্ষার কারণে সৃষ্টি হওয়া এসব গর্তের ফলে প্রতিদিনই যানবাহন চলাচলে সমস্যা এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার বলেন, বিশেষ করে রাতের সময় গর্তগুলি স্পষ্টভাবে দেখা না যাওয়ায় দুর্ঘটনার সম্ভাবনা আরও বেড়ে যায়। তাই দ্রুত মেরামতির উদ্যোগ নেওয়া হয়েছে।এদিকে, এনএইচআইডিসিএল-এর আধিকারিকরা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এবং আগামী ১৫ আগস্টের আগেই জাতীয় সড়কের পাশে থাকা ছোট-বড় সব গর্ত মেরামতের কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।এই ঘোষণায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। তাঁদের আশা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *