প্রয়াগরাজ, ৮ আগস্ট: ছাত্রদের সঙ্গে সরাসরি মতবিনিময় করতে আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ‘গুঞ্জন’ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিকেল ৫টায় ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।কর্মসূচিতে দেশের পরীক্ষা ব্যবস্থার অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সমস্যা এবং চাকরির সুযোগ নিয়ে বক্তব্য রাখবেন রাহুল গান্ধী। একইসঙ্গে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্ন ও অভিজ্ঞতাও শুনবেন তিনি।ছাত্রদের ভবিষ্যৎ, প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা এবং কর্মসংস্থান নিয়ে এই মতবিনিময় কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।বিরোধী দলনেতার এই কর্মসূচির মাধ্যমে ছাত্রসমাজের বিভিন্ন সমস্যা জাতীয় স্তরে তুলে ধরার পাশাপাশি সরকারের শিক্ষা ও নিয়োগ নীতির সমালোচনা করা হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা।
ছাত্রদের সঙ্গে রাহুলের ‘গুঞ্জন’ কর্মসূচি, পরীক্ষা-শিক্ষা-চাকরি নিয়ে সরব হওয়ার প্রস্তুতি
