আগরতলা, ৮ আগস্ট: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আগরতলায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মুক্তধারা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় এই স্মরণ অনুষ্ঠান।অনুষ্ঠানে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিরা। তাঁর সাহিত্য, সংগীত, দর্শন এবং বাঙালি সংস্কৃতিতে অসামান্য অবদানের কথা স্মরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কিশোর বর্মনসহ তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক, শিল্পী, সাহিত্যিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।বক্তারা তাঁদের বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি বিশ্বমঞ্চে ভারতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তাঁর অবদানের কথাও স্মরণ করা হয়।শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে কবিগুরুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শ ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
কবিগুরুর প্রয়াণ দিবসে শ্রদ্ধায় আগরতলা, মুক্তধারা হলে স্মরণ অনুষ্ঠান
