Headlines

১১ দফা দাবিতে আগরতলায় ‘জেল ভরো’ আন্দোলন, ব্যারিকেড ভেঙে বিক্ষোভে বাম নেতৃত্ব

শ্রমিক, কৃষক, কৃষিশ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থে ১১ দফা দাবিতে এবং সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও পালিত হলো ‘জেল ভরো’ আন্দোলন কর্মসূচি।সোমবার, ১০ আগস্ট রাজ্যের চারটি গণসংগঠন—সিআইটিইউ, কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।এদিন ওরিয়েন্ট চৌমুহনি এলাকা থেকে মিছিল শুরু হয়ে আগরতলা পোস্ট অফিস চৌমুহনি এলাকায় পৌঁছায়। সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে আইন অমান্য করে বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা। বিভিন্ন দাবি ও সরকারের নীতির বিরুদ্ধে স্লোগানে সরব হয়ে ওঠে এলাকা।কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, মানিক দে, পবিত্র কর-সহ বামপন্থী নেতৃত্ব ও বিভিন্ন গণসংগঠনের কর্মী-সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *